কোর্স ওভারভিউ (Course Overview)
নাযেরা কুরআন কোর্সের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ সহীহ্শুদ্ধ ও অনর্গলভাবে (Fluent) দেখে দেখে তেলাওয়াত করতে পারেন। তাজভীদের গভীর নিয়মগুলো এই কোর্সে হাতে-কলমে অনুশীলন করানো হয়।
কোর্স থেকে আপনি কী কী শিখবেন?
- ✔ তাজভীদের পূর্ণাঙ্গ নিয়ম (নুনে সাকিন, মীম সাকিন, ইদগাম, ইকলাব, ইখফা)
- ✔ সিফাত (হরফের বৈশিষ্ট্য) এবং মাদ্দের প্রকারভেদ
- ✔ তিলাওয়াতের সৌন্দর্য ও সুরের প্রাথমিক ধারণা
- ✔ আমপারা (৩০তম পারা) সহ পুরো কুরআনুল কারীমের ধারাবাহিক তিলাওয়াত অনুশীলন
- ✔ বিভিন্ন ওয়াকফ ও রমূযে আওকাফের সঠিক ব্যবহার
সিলেবাস ও লেসন প্ল্যান (Curriculum)
- মডিউল ১: তাজভীদের মৌলিক নিয়মাবলী পুনরাবৃত্তি ও গভীর আলোচনা
- মডিউল ২: নুনে সাকিন ও তানভীনের ৪টি হুকুম (ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা)
- মডিউল ৩: মীম সাকিনের নিয়ম ও মাদ্দের প্রকারভেদ
- মডিউল ৪: ৩০তম পারা (আমপারা) তাজভীদের সাথে মুখস্থ/তেলাওয়াত
- মডিউল ৫: সূরা বাকারা থেকে শুরু করে খতমে কুরআন পাঠ ও সংশোধন