কোর্স ওভারভিউ (Course Overview)
হিফজুল কুরআন কোর্সটি সাজানো হয়েছে শিক্ষার্থীদের জন্য একটি শৃঙ্খলাবদ্ধ ও বৈজ্ঞানিক মেথডলজিতে সম্পূর্ণ কুরআন মুখস্থ করানোর লক্ষ্যে। অভিজ্ঞ হাফেজদের তত্ত্বাবধানে নিয়মিত ছবক প্রদান ও পূর্বের আমল পরীক্ষার মাধ্যমে স্মৃতিতে মজবুত রাখা হয়।
কোর্স ফিচার ও সুবিধা
- ✔ ১-অন-১ ডেডিকেটেড ক্লাসে দৈনিক ছবক শোনা
- ✔ সাবকী (পূর্বের দিনের পড়া) এবং মঞ্জিল (পুরোনো মুখস্থ অংশ) রিভিশন ব্যবস্থা
- ✔ ভুলহীন ও তাজভীদসহ মুখস্থকরণের ধারাবাহিক মনিটরিং
- ✔ মাসিক মূল্যায়ন ও প্রগ্রেস রিপোর্ট গার্ডিয়ানদের পাঠানো
- ✔ হিফজ সম্পন্নকারীদের জন্য সনদ (Certificate/Ijaza) প্রদান
হিফজ রুটিন ও সিলেবাস
- ধাপ ১: তাজভীদ মূল্যায়ন ও বাছাইকৃত সূরা মুখস্থকরণ (আমপারা ও তাবারক পারা)
- ধাপ ২: দৈনিক নতুন ছবক মুখস্থ (হাফ পেজ থেকে ১ পেজ)
- ধাপ ৩: নিয়মিত সাবকী ও পেছনের পারা রিভিশন রুটিন
- ধাপ ৪: হিফজ ফাইনাল অডিট ও দাওর (পুরো কুরআন একলপ্তে শোনানো)